২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: চট্টগ্রামে সর্বোচ্চ ৫৫২ জন শনাক্ত

কনোভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউন শুরুর দিনে চট্টগ্রামে একদিনে সর্বাধিক রোগী শনাক্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2021, 07:47 PM

Updated : 07 Apr 2022, 11:18 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মহানগরী ও সব উপজেলা মিলে ৫৫২ জনের সংক্রমণ ধরা পড়েছে।

এর আগে গত ২ এপ্রিল একদিনে সর্বোচ্চ ৫১৮ জন রোগী শনাক্ত হয়।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী জানান, গত একদিনে ২ হাজার ৬২ জনের নমুনা পরীক্ষা করে ৫৫২ জনের মধ্যে সংক্রমণ মিলেছে। এর মধ্যে ৩৯৬ জনই মহানগরী এলাকার। বাকি ১৫৬ জন ১৪ উপজেলার বাসিন্দা।

নমুনা পরীক্ষা বিবেচনায় চট্টগ্রামে একদিনে সংক্রমণের হার ২৬ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে শুধুমাত্র চট্টগ্রামের হাটহাজারি উপজেলার ৩৬ এবং সীতাকুণ্ড উপজেলার ৩০ জন রয়েছেন। 

চট্টগ্রামে সর্বাধিক সংক্রমণের দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে পাঁচ জন। এর মধ্যে তিন জন মহানগরের এবং বাকি দুই জন বিভিন্ন উপজেলার বাসিন্দা ছিলেন।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৯ হাজার ৩১৬ জনে। এর মধ্যে ৪৬ হাজার ২৬৩ জনে মহানগরীর এবং ১৩ হাজার ৫৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭০৬ জন।

সারাদেশের মতো চট্টগ্রামেও করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে শুরু করেছে।

প্রতিদিনই নমুনা পরীক্ষা বাড়ার সাথে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। আগে মহানগরীতে আক্রান্তের সংখ্যা বেশি হলেও বিভিন্ন উপজেলাতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। 

এমন পরিস্থিতি সারাদেশে বৃহস্পতিবার থেকে শুরু কয়েছে কঠোর লকডাউন কর্মসূচি।

পুরনো খবর:

চট্টগ্রামে এক দিনে রেকর্ড রোগী শনাক্ত