২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: চট্টগ্রামে ২৮% রোগী শনাক্তের দিনে মৃত্যু ৭

চট্টগ্রামে গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত ৩২৭ জন শনাক্ত হয়েছে, মারা গেছে সাতজন রোগী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2021, 05:19 PM

Updated : 07 Apr 2022, 11:17 PM

সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১১টি ল্যাবে করা এক হাজার ১৫১ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৩২৭ জনের সংক্রমণ ধরা পড়েছে।

নমুনা পরীক্ষা বিবেচনায় এদিন সংক্রমণের হার ২৮ দশমিক ৪১ শতাংশ।

জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী জানান, নতুন আক্রান্তদের মধ্যে ১০০ জন বিভিন্ন উপজেলার এবং বাকি ২২৭ জন চট্টগ্রাম মহানগরীর।

গত ২৪ ঘণ্টায় মৃত সাতজনের মধ্যে একজন মহানগরীর এবং বাকি ছয়জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। 

এ পর্যন্ত কোভিড রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামে মারা গেছে ৬৮৮ জন। এর মধ্যে ৪৭৯ জন চট্টগ্রাম শহর এলাকার এবং বকি ২১৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এ পর্যন্ত মহানগরী ও জেলা মিলিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ৯৯৭ জনে।