২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়ায় আগুনে পুড়ল দুটি দোকান

চট্টগ্রামের সাতকানিয়ায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2021, 01:36 PM

Updated : 02 Aug 2022, 05:52 PM

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

শনিবার সকালে উপজেলা সদরের নিউমার্কেটে এ আগুন লাগার ঘটনা ঘটে।

মার্কেটের দ্বিতীয় তলায় বনফুল নামে মিষ্টির দোকান এবং কেন্ডি নামে একটি খাবারের দোকান পুড়ে যায় বলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) ফরিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে সাতকানিয়ার নিউ মার্কেটের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সাড়ে ১২টার দিকে আগুন নেভানো হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বনফুল থেকে আগুন ছড়িয়েছিল।

আগুনের কারণ ও ক্ষতি তদন্ত করে বলা হবে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা ফরিদ।