২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়ল লবন ও পলিথিন কারখানা

চট্টগ্রামের পটিয়ায় আগুনে একটি লবন ও পলিথিনের কারখানা পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2021, 08:43 PM

Updated : 02 Aug 2022, 05:50 PM

শনিবার বিকালে পটিয়া উপজেলার ইন্দ্রপুল এলাকায় ফাহাদ সল্ট নামে লবন মিল এবং একই প্রতিষ্ঠানের মালিকানধীন পলিথিন কারখানাটি পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস জানায়।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) ফরিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সাড়ে পাঁচটার দিকে আগুন লাগার খবর পেয়ে পটিয়া, বোয়ালখালী, আনোয়ারা ও লামার বাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুন নেভানো হলেও ক্ষয়-ক্ষতি ও আগুন লাগার কারণ তদন্তের পর বলা যাবে জানান তিনি।

ডিএডি ফরিদ জানান, আগুনে ফাহাদ সল্ট, তাদের মালিকানাধীন একটি পলিথিন ফ্যাক্টরি, বস্তার গুদাম এবং কারখানা সংলগ্ন শ্রমিকদের দুটি বসত ঘর পুড়ে গেছে।

গাজীপুরে আগুনে পুড়ল ৫ ঝুটের গুদাম