২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ৬

চট্টগ্রামে একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ছয়জন আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2021, 06:09 PM

Updated : 07 Apr 2022, 10:42 PM

সোমবার দুপুরে বায়েজিদবোস্তামী থানার বালুছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মো. সুমন(২৫) ও আবুল কালাম (৪০) নামে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।অন্য চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বায়েজিদ বোস্তামী থানারওসি প্রিটন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বালুছড়া এলাকায় ফোর এইচ গ্রুপেরপ্রতিষ্ঠান ফোর এইচ অ্যাপারেল্স কারখানার সীমানার ভেতরে আরেকটি ভবন নির্মাণ করা হচ্ছিল।তার এক তলা ছাদটি দুপুরে হঠাৎ ধসে পড়ে। এতে ৬ নির্মাণ শ্রমিক আহত হয়।

ফায়ার সার্ভিস চট্টগ্রামকার্যালয়ের উপ-সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে জেনেছি, ফোর এইচ অ্যাপারেল্স ‘সাব কন্ট্রাক’ দিয়ে ভবনটি নির্মাণ করছিল। ভিত শক্তনা হওয়ায় ছাদটি ধসে পড়েছে।”

তিনি জানান, আহতদের মধ্যেদুই জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আর চারজনকে কারখানার অভ্যন্তরীণ হাসপাতালেচিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।