পরীক্ষার জন্য চবির আইইআরের শিক্ষার্থীদের অবস্থান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এ আর মল্লিক প্রশাসনিক ভবনের সামনে তারা বিভিন্ন ব্যানার ও ফেস্টুনসহ অবস্থান করেন।
“কর্তৃপক্ষ যদি আমাদের পরীক্ষা নিয়ে নেয় তাহলে আমরা কিছুটা হলেও সেশনজট থেকে মুক্তি পাব। নয়ত ক্রমান্বয়ে সেশনজট বাড়তেই থাকবে।“
