২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৭৯১ বোতল ফেন্সিডিলসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকা থেকে ৭৯১ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2020, 03:48 PM

Updated : 10 Oct 2022, 07:40 PM

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি মাইক্রোবাস তল্লাশি করে ফেন্সিডিলগুলো পাওয়া যায় বলে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক নুরুল আবসার জানান।

গ্রেপ্তার দুজন হলেন- ওই মাইক্রোবাসের চালক আনোয়ার হোসেন ওরফে কালু ড্রাইভার (৪৩) ও তার সহকারী আনসারুল ইসলাম (৩০)। তাদের বাড়ি কক্সবাজারের চকরিয়ায়।

র‌্যাব কর্মকর্তা আবসার বলেন, কুমিল্লা থেকে ফেন্সিডিল নিয়ে একটি মাইক্রোবাস কক্সবাজারের দিকে যাচ্ছে খবর পেয়ে বৃহস্পতিবার বিকালে লোহাগাড়ার চুনতি এলাকায় চেক পোস্ট বসায় র‌্যাব।

“কক্সবাজারের দিকে যাওয়ার সময় ওই মাইক্রোবাসটিকে চেকপোস্টে থামার সংকেত দেওয়া হলে তারা না মেনে চলে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে মাইক্রোবাসটি আটক করা হয়। পরে তল্লাশি করে গাড়ির পেছনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭৯১ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।”

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মামলা করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা আবসার।