২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কমিউনিটি সেন্টারে দুর্ঘটনায় বাবুর্চির সহকারীর মৃত্যু

চট্টগ্রাম নগরীর বাহির সিগন্যাল এলাকায় কমিউনিটি সেন্টারের ‘ফলস ছাদ’ ভেঙ্গে পড়ে বাবুর্চির সহকারী মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2020, 06:55 PM

Updated : 18 Aug 2022, 04:13 PM

বুধবার সকালে চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় প্যারাডাইস কমিউনিটি সেন্টারে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মফিজুল হাওলাদারের (৫২) বাড়ি পটুয়াখালী জেলায়।

চান্দগাঁও থানার ওসি আতাউর রহমান খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছয়তলা ভবনটিতে প্যারাডাইস কমিউনিটি সেন্টার অবস্থিত। সকালে সেখানকার ফলস সিলিং ভেঙে পড়লে ঘটনাস্থলেই মফিজুলের মৃত্যু হয়।

দুর্ঘটনার সময় সেখানে একটি অনুষ্ঠানের খাবার রান্না করা হচ্ছিল বলে জানান তিনি।