২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ফুল দেওয়ার সময় ছাত্রদলের উপর হামলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসে স্বাধীনতা স্মারক স্মৃতিস্তম্ভে ফুল দেওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2020, 06:41 PM

Updated : 18 Aug 2022, 04:13 PM

বুধবারের এই হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন ছাত্রদলের নেতারা।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি মোহাম্মদ ইয়াসিনের ভাষ্য, সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ হামলায় অন্তত ১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

Image
হামলায় আহত এক ছাত্রদল নেতা

হামলায় আহত এক ছাত্রদল নেতা

ইয়াসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহতদের মধ্যে তিনিসহ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক হাসান আহমেদ, যুগ্ম সম্পাদক আরাফাত খান ও জসিম উদ্দিন রয়েছেন।

এদিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপ দপ্তর সম্পাদক ও ভিএক্স গ্রুপের নেতা মিজানুর রহমান বিপুল হামলার অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রদলের ছেলেরা ফুল দেওয়ার নাম করে ক্যাম্পসে বিশৃঙ্খলা করার চেষ্টা করায় জুনিয়ররা তাদের প্রতিহত করে।”

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আতিকুর রহমান বলেন, “দুপুরে বিশ্ববিদ্যালের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিক্ষিপ্ত ভাবে কিছু ছাত্র ছোটাছুটি করছে এমন খবর শোনার পর সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি।”

হামলার বিষয়ে লিখিত বা মৌখিকভাবে কেউ অভিযোগ দেয়নি জানিয়ে তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত সাক্ষেপে ব্যবস্থা নেওয়া হবে।