চট্টগ্রামে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে প্রতিবেশী কলেজছাত্র গ্রেপ্তার
চট্টগ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক কলেজ পড়ুয়া এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার প্রায় এক মাস পর সোমবার নগরীর সদরঘাট থানায় এ ঘটনায় মামলা করে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ওই ছাত্রীর বাবা।
গ্রেপ্তারকৃত ২০ বছর বয়সী ওই তরুণ নগরীর ইসলামীয়া বিশ্ববিদ্যালয় কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী।
সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) আহমেদ উল্লাহ ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার কলেজ ছাত্র ও মেয়েটি প্রতিবেশী। সে হিসেবে তাদের মধ্যে পূর্ব পরিচয় আছে।
“ঘটনার পর মেয়েটি ঘটনা চেপে গেলেও রোববার তার মাকে জানায়। তখন তারা বিষয়টি পুলিশকে অভিযোগ করে।”
