২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক-শিক্ষার্থীদের মাসে বিনামূল্যে ১৫ জিবি ডেটা দেবে চবি

মহামারীর কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাসের সুবিধার্থে মাসে বিনামূল্যে ১৫ জিবি ইন্টারনেট ডেটা সরবরাহ করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2020, 08:29 PM

Updated : 08 Apr 2022, 01:27 AM

অনলাইন ডাটা সরবরাহ কমিটি এ উদ্যোগ নিয়েছে বলে জানান চবির প্রক্টর ড.  রবিউল হাসান ভূঁইয়া।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন  পাঠদানের সুবিধায় শিক্ষক-শিক্ষার্থীদের  প্রতি মাসে ১৫ জিবি ইন্টারনেট ডেটা বিনামূল্যে দেওয়ার উদ্যোগ নিয়েছে।

“এজন্য মোবাইল অপারেটর রবির সাথে আলাপ আলোচনা করেছে। রবিও এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে। রবির নেটওয়ার্কের মাধ্যমে তারা এ সুবিধা পাবেন।”

অক্টোবর মাসের মধ্যেই শিক্ষক-শিক্ষার্থীরা এ সুবিধা পাবেন বলে জানান প্রক্টর।