২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের প্রতিবাদে চবিতে মশাল মিছিল

নোয়াখালীসহ সারাদেশে সংঘটিত নারী ও শিশু ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে এবং জড়িতদের বিচার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালের মশাল মিছিল করেছেন একদল শিক্ষার্থী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2020, 01:49 AM

Updated : 18 Aug 2022, 03:52 PM

বুধবার সন্ধ্যায় ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে অর্ধশতাধিক শিক্ষার্থীর এই মশাল মিছিল বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে জয় বাংলা ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। 

পরে এক বিক্ষোভ সমাবেশে ছাত্র ইউনিয়ন চবি সংসদের সভাপতি গৌরচাঁদ ঠাকুর বলেন, “দেশে একের পর এক ধর্ষণের জন্য বিচারহীনতার সংস্কৃতি এবং বিচার ব্যবস্থায় ক্ষমতাসীনদের নগ্ন হস্তক্ষেপ দায়ী।

“এসব অপকর্ম রুখতে পাহাড় থেকে সমতলে সকল ধর্ষণ ও নিপীড়নের কার্যকর আইনি পদক্ষেপ নিতে হবে।”

সমাবেশে ছাত্রফ্রন্ট চবি শাখার সাধারণ সম্পাদক সায়মা আক্তার নিশু বলেন, “রাষ্ট্রের কোন শিশু যেন ধর্ষক হওয়ার মানুষিকতা নিয়ে বেড়ে না উঠে, রাষ্ট্র তাকে সে শিক্ষা প্রদান করা উচিত। যাতে করে তাদের এ ধরণের মানুষিকতা সৃষ্টি না হয়।”

নাট্যকলা বিভাগের শিক্ষার্থী অন্বেষা মজুমদারের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক মাইদুল ইসলাম, পাহাড়ি ছাত্র পরিষদ(জেএসএস) এর সাধারণ সম্পাদক শ্রাবণ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের (ইউপিডিএফ) নেতা রোনাল চাকমা প্রমুখ।