২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘চাঁদাবাজির’ অভিযোগে পুলিশ সদস্যকে প্রত্যাহার

মহাসড়কে ট্রাক থামিয়ে টাকা আদায়ের অভিযোগে চট্টগ্রামের হাইওয়ে পুলিশের এক সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2020, 07:38 PM

Updated : 08 Apr 2022, 01:26 AM

আবুল বশর নামে এই পুলিশ সদস্য হাইওয়ে পুলিশ কুমিরা ফাঁড়িতে নায়েক হিসেবে কর্মরত ছিলেন।

হাইওয়ে পুলিশ কুমিরা ফাঁড়ির পরিদর্শক মো. সাইদুল ইসলাম জানান, অভিযুক্ত আবুল বশর মঙ্গলবার মহাসড়কে ট্রাক থামিয়ে ‘অনৈতিক সুবিধা’ আদায় করছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার তাকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করে কুমিল্লা হাইওয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হচ্ছে বলে জানান তিনি।