২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের সাংসদ ফজলে করিম করোনাভাইরাস আক্রান্ত

চট্টগ্রামের রাউজানের আওয়ামী লীগের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2020, 10:41 PM

Updated : 18 Aug 2022, 03:37 PM

সোমবার রাতে আসা প্রতিবেদনে তার করোনাভাইরাস পজিটিভ এসেছে। তিনি বর্তমানে নগরীর পাথরঘাটা এলাকার নিজ বাসভবনে আইসোলেশনে আছেন।

সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী সুমন দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি কয়েক দিন ধরে জ্বর ও সর্দিতে ভুগছিলেন। সোমবার সকালে সাংসদের নমুনা সংগ্রহ করা হয়।

“রাতে আসা প্রতিবেদনে করোনাভাইরাস পজিটিভ আসে। তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তার অন্য কোনো সমস্যা নেই।”

৬৭ বছর বয়সী ফজলে করিম চৌধুরী আওয়ামী লীগের মনোনয়নে চট্টগ্রামের রাউজান থেকে পরপর চার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তিনি রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।