ইস্পাহানির সহায়তায় বিআইটিআইডিতে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা চালু
চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এ কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা চালু হয়েছে।
ব্যবসায়িক প্রতিষ্ঠান ইস্পাহানি গ্রুপের সহযোগিতায় বিআইটিআইডির বিশেষায়িত করোনা হাসপাতালে এ অক্সিজেন ব্যবস্থা করে দেয়া হয়েছে।
শনিবার কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী, বিআইটিআইডির পরিচালক এম এ হাসান চৌধুরী।
ইস্পাহানি গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক শাহ মইনউদ্দিন হাসান, উইং ম্যানেজার নুর নবী ও ডিভিশনাল ম্যানেজার চৌধুরী আবু হেনা মোস্তফা হেলাল।
করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে বিআইটিআইডিতে ৩০ শয্যার বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
