চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৫১
চট্টগ্রামে নতুন করে আরও ১৫১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী জানান, গত ২৪ ঘটায় চট্টগ্রামের পাঁচটি ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে করা ৭০৩টি নমুনা পরীক্ষায় এ ফলাফল পাওয়া গেছে।
এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ২৩৫ জনে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৫টি নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া গেছে ১০জনের, এরা সকলেই বিভিন্ন উপজেলার বাসিন্দা।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে এদিন নমুনা পরীক্ষা ২৩৫টি। এতে করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায় ৫১ জনের, তন্মধ্যে নগরের ২৮ জন এবং বিভিন্ন উপজেলার আছে ২৩জন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ১৭৬ নমুনা পরীক্ষা করে পজিটিভ মিলেছে ৪৮ জনের মধ্যে, চট্টগ্রাম মহানগরীর ৪৬ জন, বাকি দুইজন উপজেলা এলাকার।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৫৩ নমুনা পরীক্ষা করে ৩৫ জনের পজিটিভ পোওয়া গেছে। তার মধ্যে মহানগরীর নয়জন এবং উপজেলা পর্যায়ের ২৬ জন আছেন।
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১০টি নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া গেছে উপজেলা পর্যায়ের একজনের।
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ৯৪টি নমুনা পরীক্ষা করে ছয়জনের পজিটিভ পাওয়া গেছে এবং সকলেই মহানগরী এলাকার।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন এবং সুস্থ হয়েছেন ৩১ জন। সে হিসেবে জেলায় এ পর্যন্ত মৃতে সংখ্যা ১২১ এবং সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪০২ জনে।
