২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে শিক্ষা উপমন্ত্রীর সহায়তা

সীতাকুণ্ডে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে আইসিইউ বেডের জন্য এক লাখ ৪০ হাজার টাকা দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2020, 10:40 PM

Updated : 10 Oct 2022, 07:13 PM

তার ব্যক্তিগত সহকারী নাজিউর রহমান সিকদার অনিক রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।  

শিক্ষা উপমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও নির্বাহী ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেছেন, এই সহায়তা তাদের ফিল্ড হাসপাতাল পরিচালনায় আরো ‘সাহসী করে তুলবে’।

এর আগে বৃহস্পতিবার ফিল্ড হাসপাতাল পরিদর্শনে গিয়ে এক লাখ টাকা এবং এক বাক্স পিপিই দিয়েছিলেন নওফেল।

শুক্রবার হালিশহরের ‘করোনা আইসোলেশন সেন্টারে’ তিন লাখ টাকা এবং শনিবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ৩৬ জন আউটসোর্সিং কর্মীর জন্য তিন লাখ টাকা দেন শিক্ষা উপমন্ত্রী।

শনিবার নগরীর হলি ক্রিসেন্ট হাসপাতাল পরিদর্শনে গিয়ে অক্সিজেন সিলিন্ডারের সংকটের কথা জেনে সাবেক মেয়র মনজুর আলমকে অনুরোধ করে অক্সিজেন সরবরাহও নিশ্চিত করেন নওফেল।

এ নিয়ে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা হচ্ছে এমন তিনটি হাসপাতালে মোট আট লাখ ৪০ হাজার টাকা দিলেন চট্টগ্রাম-৯ আসনের এই সাংসদ।