২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারীতে র‌্যাব-৭ এর নতুন ক্যাম্প

চট্টগ্রামের হাটহাজারীতে র‌্যাব-৭ এর নতুন ক্যাম্প গঠন করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2020, 08:33 PM

Updated : 18 Aug 2022, 03:11 PM

রোববার র‌্যাবে মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন নতুন এই ক্যাম্পের উদ্বোধন করেন।

উত্তর চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, ভুজপুর, সীতাকুণ্ড থানা ও রাঙামাটি পার্বত্য জেলা এই ক্যাম্পের অধীনে থাকবে বলে র‌্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয়।

সকালে ক্যাম্প উদ্বোধন করতে এসে র‌্যাব প্রধান আশা প্রকাশ করেন, এই ক্যাম্প আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব আরও গতিশীল ভূমিকা রাখতে পারবে।

হালদার জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুশিঁয়ারি দেন র‌্যাব প্রধান।

তিনি বলেন, র‌্যাব সৃষ্টির পর থেকেই মাদক, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও জঙ্গি বিরোধী বিভিন্ন অভিযান পরিচালিনত করে আসছে। এতে করে জনগণের আস্থার জায়গায় পরিণত হয়েছে।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার, চট্টগ্রামের রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক, র‌্যাবের পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাশেম, চট্টগ্রাম রেঞ্জের অতিররিক্ত ডিআইজি জাকির হোসেন খান, চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রশিদুল হক, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এসএম রাশেদ আলম।