চট্টগ্রামে শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসকের মৃত্যু
শ্বাসকষ্টের মত উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চট্টগ্রামের একজন চিকিৎসক
হাসপাতালের পরিচালক ডা. নুরুল হক জানান, ডা. সাদেক চট্টগ্রাম মেডিকেল কলেজের সপ্তদশ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তীব্র শ্বাসকষ্ট নিয়ে গত শনিবার তিনি এ হাসপাতালে ভর্তি হন।
“এর আগে তিনি চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আইসিইউ সুবিধার জন্য তাকে আমাদের এখানে আনা হয়। নিউমোনিয়ার পাশাপাশি কোভিড-১৯ এর উপসর্গ ছিল তার। তবে তার নমুনা পরীক্ষা করা হয়নি।”
চট্টগ্রামে কোভিড-১৯ আক্রান্ত হয়ে এ পর্যন্ত দুইজন চিকিৎসকের মৃত্যু হয়েছে।
