কোভিড-১৯: চট্টগ্রামে আরো একজনের মৃত্যু
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার দুপুর দেড়টার দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৫৮ বছর বয়েসী ওই ব্যক্তি মারা যান বলে জানান সিনিয়র কনসালটেন্ট আবদুর রব।
নগরীর হাজারী গলি এলাকার বাসিন্দা সঞ্জয় বণিক নামের ওই ব্যক্তির কোভিড-১৯ ছাড়াও উচ্চ রক্তচাপও ছিল বলে জানান তিনি।
চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৭ জনে।
এছাড়া শুক্রবার বিকালে একই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৬৫ বছরের এক ব্যক্তি মারা গেছেন বলে জানান ডা. আবদুর রব।
নগরীর অক্সিজেন এলাকার ওই বাসিন্দার ডায়াবেটিস ও হৃদরোগও ছিল।
