২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে মৃত এসআইয়ের করোনাভাইরাস শনাক্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডে জ্বরে আক্রান্ত হয়ে নিজ ঘরে মৃত পুলিশের এসআই একরামুল ইসলামের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2020, 03:41 PM

Updated : 18 Aug 2022, 03:08 PM

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) শামীম শেখ রোববার দুপুরে এতথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, একরামুল ইসলামের কোভিড-১৯ পরীক্ষার ফল বিআইটিআইডি থেকে জানা গেছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

টেলিফোনে সাড়া না পেয়ে শনিবার সকালে নিজ ঘর থেকে এসআই একরামুলের (৪৫) মরদেহ উদ্ধার করে সহকর্মীরা।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নেওয়া হয়। সেখানে তার নমুনা সংগ্রহ করে করোনভাইরাস শনাক্তের জন্য বিআইটিআইডিতে পাঠানো হয়।

তিনি সীতাকুণ্ড পৌর সদরের উত্তর বাজার এলাকায় একটি বাসায় একাই থাকতেন।

আটদিন আগে থেকে তিনি জ্বরে আক্রান্ত হন। শুক্রবার রাতেও তার ১০০ ডিগ্রির মত জ্বর এবং কাশি ছিল।

পুরনো খবর:

সীতাকুণ্ডে একাকী ঘরে জ্বরাক্রান্ত এসআইর মৃত্যু