চট্টগ্রামে ‘জমির বিরোধে’ তরুণকে পিটিয়ে হত্যা
চট্টগ্রামের আনোয়ারায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর লাঠির আঘাতে এক তরুণের মৃত্যু হয়েছে।
প্রতীকী ছবি
মাসুদুল আলম নামের ১৭ বছর বয়সী ওই তরুণ হুন্দীপ পাড়ার নুরুল আনোয়ারের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, মাসুদদের পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল প্রতিবেশী এক পরিবারের।
“এর জেরে বুধবার সকালে প্রতিবেশী তিন ভাই এমরান, ওসমান ও হারুণ মিলে মাসুদকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেই মারা যায় মাসুদ।”
ওসি জানান, ওই ঘটনার পর থেকে তিন ভাই পলাতক। তাদের বাবা নুরুল হককে আটক করেছে পুলিশ।
