২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসে পটিয়ায় একজনের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত আরও এক ব্যক্তি মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2020, 09:28 PM

Updated : 18 Aug 2022, 03:01 PM

বুধবার সন্ধ্যা ৬টার দিকে ফিল্ড হাসপাতাল থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ৫৮ বছর বয়েসী ওই ব্যক্তি মারা যান।

তার বাড়ি পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের পশ্চিম চাফড়া গ্রামে।

ওই ব্যক্তির মেয়ে বিডিনিজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার বাবার বেশ কিছুদিন ধরে জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছিল। গত ১১ মে নমুনায় করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।”

এরপর তাকে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার পরিস্থিতির অবনতি হলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন।

পটিয়ার ইউএনও ফারহানা জাহান উপমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “করোনায় আক্রান্ত হবার পর পটিয়ার ওই বাড়ি লকডাউন করা হয়েছিল। ওই ব্যক্তির মরদেহ বাড়িতে নেওয়া হচ্ছে। প্রশাসনের তত্ত্বাবধানে সৎকার করা হবে।”

এনিয়ে চট্টগ্রাম জেলায় মোট ২৫ জন করোনা আক্রান্ত ব্যক্তি মারা গেলেন।

বুধবার সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৭৬ বছর বয়সী এক বৃদ্ধ মারা যান।