ছুরিকাঘাতের পর অ্যাম্বুলেন্সে ফের হামলা, প্রাণ গেল একজনের
চট্টগ্রামের বাঁশখালীতে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে ছুরিকাঘাতে একজন খুন হয়েছেন।
মঙ্গলবার সকালে বাঁশখালী উপজেলার দক্ষিণ সাধনপুরে এ ঘটনায় নিহত জহিরুল ইসলাম (৩৭) পেশায় একজন ট্রাক চালক।
প্রতীকী ছবি
“মঙ্গলবার সকালে জহিরুল রাস্তায় দাঁড়িয়ে থাকার সময় বিপক্ষের লোকজন পেছন দিক থেকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।”
গুরুতর আহত অবস্থায় জহিরুলকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। হাসপাতালে নেওয়ার পথে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সে প্রতিপক্ষের লোকজন হামলা করে আরও দুইজনকে আহত করে।
“পরে হাসপাতালে নেওয়ার পথেই জহিরুলের মৃত্যু হয়,” বলেন ওসি।
এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে জানান তিনি।
