২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় বাইক আরোহী নিহত

চট্টগ্রাম মহানগরীর ঈদগাঁ এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী মারা গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2020, 09:55 PM

Updated : 18 Aug 2022, 02:59 PM

শনিবার দুপুর সোয়া ১টার দিকে ডবলমুরিং থানাধীন ঈদগাঁ কাঁচা রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত রেজাউল হক (২৬) নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার দক্ষিণ আলিপুর গ্রামের মৃত মমিনুল হকের ছেলে।

ডবলমুরিং থানার এসআই জমির উদ্দিন জানান, “রেজাউল মোটর সাইকেলে করে যাবার পথে পেছন দিক থেকে একটি ট্রাক মোটর সাইকেলকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই রেজাউল মারা যান।”

পুলিশ ট্রাক ও এর চালককে আটক করেছে।