২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আদা ও স্যাভলনের দাম বেশি রাখায় জরিমানা

বেশি দামে আদা ও স্যাভলন বিক্রি করায় চট্টগ্রাম নগরীর ‍দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2020, 09:46 PM

Updated : 18 Aug 2022, 02:58 PM

সোমবার অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ অভিযানে এই দুই প্রতিষ্ঠানসহ মোট আটটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তরের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর হাজারি গলিতে বিসমিল্লাহ মেডিকো নামের একটি ওষুধের দোকানে ২২০ টাকা দামের স্যাভলন ৫৫০ টাকায় বিক্রি করা হচ্ছিল। তাদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নে‌ভি হাসপাতাল গেইট এলাকার কামাল স্টোরে মূল্য তা‌লিকা প্রদর্শন না করায় এবং ১২৫ টাকা দরে কেনা আদা ১৯০ টাকা কেজিতে বিক্রি করায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নগরীল চন্দনপুরায় শরীফ স্টোরকে অননুমোদিত রং সংরক্ষণ ও মূল্য তালিকা না রাখায় ১০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ খাবার রাখায় ছয় হাজার টাকা এবং চকবাজার মাওলানা স্টোরে মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সিডিএ কর্ণফুলী মার্কেটের খাজা আমানত স্টোর ও জামাল অ্যান্ড ব্রাদার্সকে মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আর বি ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ‌মোহাম্মদ ফ‌য়েজ উল্লাহ, সহকারী প‌রিচালক জনাব নাস‌রিন আক্তার, সহকারী প‌রিচালক (মে‌ট্রো) পাপীয়া সুলতানা লিজা উপস্থিত ছিলেন।