২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখতারুজ্জামান চৌধুরীর ৭৫তম জন্মদিন পালিত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৭৫তম জন্মদিন পালিত হল রোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2020, 04:33 PM

Updated : 18 Aug 2022, 02:57 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারা-কর্ণফুলী থেকে চার বারের নির্বাচিত সংসদ সদস্য আখতারুজ্জামান চৌধুরী ১৯৪৫ সালের ৩ মে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর গ্রামে জন্মগ্রহণ করেন।

তার বাবা নুরুজ্জামান চৌধুরী ছিলেন আইনজীবী ও জমিদার, তার মায়ের নাম খোরশেদা বেগম।

রাজনীতিবিদ আখতারুজ্জামান চোধুরী সকল মানুষের বিপদে আপদে দরদী হৃদয় নিয়ে এগিয়ে আসতেন,সাহায্যের হাত বাড়িয়ে দিতেন, তিনি সকলের নিকট ‘বাবু মিঞা’ নামে পরিচিত ছিলেন। যার ব্রত ছিল মানব কল্যাণ।

আওয়ামী লীগের দুঃসময়ে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন, সংগ্রামে রাজপথে তার সরব উপস্থিতি প্রতিটি নেতাকর্মীর মধ্যে প্রাণ সঞ্চার করত।

কিডনি রোগে আ্ক্রান্ত হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০১২ সালে ৪ নভেম্বর মারা যান আখতারুজ্জামান চৌধুরী।

আখতারুজ্জামান চৌধুরীর ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বর্তমানে আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।