২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাঁটাইয়ের প্রতিবাদে চট্টগ্রামে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে চট্টগ্রামে একটি পোশাক কারখানায় বিক্ষোভ করেছে শ্রমিকরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2020, 05:28 PM

Updated : 18 Aug 2022, 02:56 PM

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রাণ তালুকদার জানান, বায়েজিদ বোস্তামি থানার নয়ারহাট এলাকার জে কে শার্ট নামের একটি কারখানার শ্রমিকরা সোমবার সকালে তাদের কারখানার সামনে জড়ো হয়ে চাকরিতে পুনর্বহালের দাবি জানায়।

বায়েজিদ বোস্তামি থানার ওসি প্রিটন সরকার জানান, ওই কারখানায় প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করে। গত মাসে পাওনা পরিশোধ করে ৩০০ শ্রমিক ছাঁটাই করে কর্তৃপক্ষ।

“ছুটির পর গতকাল থেকে কারখানার একটি অংশে সীমিত পরিসরে কাজ শুরু হয়েছে। তা শুনে ছাঁটাই হওয়া কিছু শ্রমিক সকালে কারখানার সামনে অবস্থান নিয়ে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানায়।”

পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে এবং শ্রম অধিদপ্তরে গিয়ে অভিযোগ জানানোর পরামর্শ দিয়ে শ্রমিকদের সেখান থেকে সরিয়ে দেয় বলে জানান ওসি।