২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আরও ২ কোভিড-১৯ রোগী শনাক্ত

চট্টগ্রাম জেলার আগ্রাবাদ ও হালিশহরে আরও দুইজন করোনাভাইরাসের রোগী পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2020, 11:38 PM

Updated : 18 Aug 2022, 02:55 PM

শনিবার চট্টগ্রামে মোট ১৮৯টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৬৯টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইয়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) পরীক্ষাগারে ২০টি নমুনা পরীক্ষা করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিআইটিআইডিতে করা পরীক্ষায় দুজনের নমুনায় করোনাভাইরাস ‘পজিটিভ’ পাওয়া গেছে। অন্যদিকে সিভাসুর পরীক্ষাগারে করা নমুনার ফল সব ‘নেগেটিভ’ এসেছে।

চট্টগ্রামের নতুন রোগী পুরুষ। একজন আগ্রাবাদের শান্তিবাগ এলাকার ৩০ বছর বয়েসী পুরুষ এবং অন্যজন হালিশহর নয়াবাজার এলাকার ৪০ বছর বয়েসী পুরুষ।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে এ নিয়ে দুই হাজার ৪২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর বাইরে শনিবার থেকে শুরু হওয়া সিভাসুর ল্যাবে হয়েছে ২০টি নমুনার পরীক্ষা।

শনিবার পর্যন্ত চট্টগ্রামের বিভাগে মোট ৮৪ জনের নমুনায় করোনাভাইরাস ‘পজিটিভ’ পাওয়া গেল। আর চট্টগ্রাম জেলায় এ সংখ্যা দাঁড়াল ৪৬ জনে।