বিআইটিআইডিতে পরীক্ষায় একজন শনাক্ত, চট্টগ্রামের কেউ নেই
চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় লক্ষ্মীপুরের একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার বিআইটিআইডিতে মোট ১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে চট্টগ্রাম জেলার কারও শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি বলে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জানিয়েছেন।
তিনি জানান, বৃহস্পতিবার করোনাভাইরাস শনাক্ত হওয়া একজন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের বসিন্দা।
এ নিয়ে চট্টগ্রামের বিআইটিআইডিতে দুই হাজার ৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৮০ জনের করোনাভাইরাস ধরা পড়েছে। আক্রান্তদের ৪৩ জন চট্টগ্রাম মহানগর ও জেলার বাসিন্দা।
