২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2020, 04:36 PM

Updated : 18 Aug 2022, 02:53 PM

শনিবার গভীর রাতে মহাসড়কের কসাইপাড়ার কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী আজম (২৫) চন্দনাইশের দোহাজারী এলাকার ওসমান আলীর ছেলে।

দোহাজারী হাইওয়ে পুলিশের ওসি ইয়াসির আরাফাত জানান, গভীর রাতে মোটর সাইকেলে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পড়েন আজম।

“নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছি।”