২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোয়ারেন্টিনে সাতজনকে পুলিশের নববর্ষের ফুল

করোনাভাইরাসের লক্ষণ নিয়ে কোয়ারেন্টিনে থাকা সাতজনকে ফুল দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানাল পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2020, 05:09 PM

Updated : 18 Aug 2022, 02:51 PM

মঙ্গলবার নববর্ষের দিনে পতেঙ্গা থানার বিভিন্ন এলাকায় গিয়ে এসব পরিবারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার এলাকার সাত ব্যক্তির মধ্যে জ্বর সর্দির মত উপসর্গ থাকায় তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছিল।

চিকিৎসকের পরামর্শে তাদের মধ্যে তিনজন কোয়ারেন্টিন শেষ করেছেন, চার জন এখনও কোয়ারেন্টিনে।

ওসি বলেন, “কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিরা মানসিক কষ্টে থাকেন, তাদের মনে হতে পারে যে তাদের পাশে কেউ নেই। নতুন বছরের প্রথম দিন আমরা তাদের জানিয়েছি, তারা একা নন।”