২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসে চট্টগ্রামে ৬ বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামে পটিয়ায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত ছয় বছরের প্রতিবন্ধী শিশুটি মারা গেছে। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2020, 11:50 AM

Updated : 18 Aug 2022, 02:51 PM

সোমবার ভোররাতে চট্টগ্রামের জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে তার মৃত্যু হয় বলে জানান চট্টগ্রাম জেলারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নভেল করোনাভাইরাস শনাক্তের পর শিশুটিকে রোববার গভীর রাতে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভোররাতে শিশুটি মারা যায়।

পটিয়ার হাইদগাঁও থেকে আনা শিশুটি জ্বর, সর্দি, কাশি ও ডায়রিয়ায় ভুগছিল।  প্রশাসনের তদারকিতে পটিয়ায় ওই শিশুর দাফনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ নিয়ে চট্টগ্রামে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এর আগে সাতকানিয়ায় মৃত এক ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যায়।