অযথা ঘোরাঘুরি, চট্টগ্রামে বাইকসহ ৩ জন গ্রেপ্তার
লকডাউনের মধ্যে চট্টগ্রামে সন্ধ্যার পর মোটর সাইকেল নিয়ে রাস্তায় ঘোরার অভিযোগে তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় কোতোয়ালি থানার এনায়েত বাজার মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিন তরুণ - মো. শাহীন ইসলাম (২২), মো ইলিয়াছ (২০) ও মো. মো আলভী (২০)।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, করোনাভাইরাসের সংক্রামণ রোধে সন্ধ্যা ছয়টা পরে জন সাধারণের চলাচলে আরোপকরা বিধিনিষেধ না মেনে তারা মোটর সাইকেল নিয়ে ঘোরাঘুরি করছিল।
"এনায়েত বাজার মোড়ে তাদের পথরোথ করে জিজ্ঞাসাবাদ করা হলে সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেনি।"
পরে তাদের থানায় এনে দণ্ডবিধির ২৬৯ ধারায় '(সংক্রামণ রোগ বিস্তার করতে পারে এমন অবহেলা পূর্ণ কাজ করা) মামলা করা হয়েছে।
