২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন রিয়ার অ্যাডমিরাল শেখ মো. আবুল কালাম আজাদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2020, 09:54 PM

Updated : 18 Aug 2022, 02:50 PM

রোববার তিনি বিদায়ী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন।

রিয়ার অ্যাডমিরাল আবুল কালাম আজাদ ১৯৬৭ সালের ৩০ এপ্রিল কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৮৫ সালে নৌবাহিনীতে যোগদান করেন তিনি।

চাকরি জীবনে আজাদ বিভিন্ন জাহাজ ও ঘাঁটির দায়িত্ব পালন করেন। তিনি বানৌজা তিতুমির ও ঈশা খানের অধিনায়ক ছিলেন। র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক ছাড়াও সশস্ত্র বাহিনী বিভাগের সিভিল মিলিটারি রিলেশন ডাইরেক্টরেট এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

গত ২২ মার্চ সরকারি এক আদেশে রিয়ার অ্যাডমিরাল আবুল কালাম আজাদকে নতুন বন্দর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়।