২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুড়েছে দোকান, গুদাম

চট্টগ্রামের চান্দগাঁওয়ে আগুনে পুড়েছে দোকান, গুদামসহ ১৭টি স্থাপনা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2020, 12:15 PM

Updated : 18 Aug 2022, 02:43 PM

Image
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

বুধবার ভোরে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানায়।

কালুরঘাট ফায়ার স্টেশনের কর্মকর্তা অতীশ চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।

কালুরঘাট ও বায়েজিদ ফায়ার স্টেশনের পাঁচটি গাড়ি নিয়ে অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা সোয়া দুই ঘণ্টার চেষ্টায় সকাল পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ ঘটনায় পাঁচটি দোকান ও ১২টি গুদাম পুড়ে অন্তত আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অতীশ চাকমা জানান।