ইস্ট ডেল্টায় গ্রীষ্মকালীন সেমিস্টারে ভর্তি প্রক্রিয়া শুরু
চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) ২০২০ সালের সামার সেমিস্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিবিএ, ইংরেজি, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক ও ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিকাল ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে স্নাতক পর্যায়ে ভর্তিইচ্ছুরা আগামী ১১ এপ্রিল পর্যন্ত ভর্তির আবেদন করতে পারবেন।
পাশাপাশি এমবিএ, এমএ ইন ইংলিশ, মাস্টার অব পাবলিক পলিসি এন্ড লিডারশিপ, এমএসসি ইন সিএসইতে ভর্তির আবেদন করতে পারবেন স্মাতক উত্তীর্ণরা।
পূর্ব নাসিরাবাদে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ভর্তিচ্ছুরা ফরম সংগ্রহ করতে পারবেন।
এছাড়াও সব ধরনের তথ্যের জন্য ০১৭১৪-১০২০৬২, ০১৯৭৪-১০২০৬২, ০৯৬৩-৮১৪৪৪১৩, ০৩১২-৫৫৮৬৪৫-৬ ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। আর ইডিইউর অফিসিয়াল ফেসবুক পেইজ থেকেও তথ্য জানা যাবে।
১২ এপ্রিল অনুষ্ঠেয় ভর্তি মেলায় বিশেষ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
