২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভবন থেকে পড়ে রঙ মিস্ত্রির মৃত্যু

চট্টগ্রামে ভবন থেকে পড়ে এক রঙ মিস্ত্রির মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2020, 08:15 PM

Updated : 18 Aug 2022, 02:40 PM

বুধবার সন্ধ্যায় বাকলিয়া থানার রাহাত্তার পুল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত গোলাপুর রহমান (৫৫) ওই এলাকায় একটি নির্মাণাধীন ভবনে রঙের কাজ করার সময় দুর্ঘটনায় পড়েন বলে সহকর্মীরা পুলিশকে জানিয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সহকর্মীরা সন্ধ্যায় গোলাপকে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

“সহকর্মীরা জানিয়েছেন, বিকালে ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হন গোলাপ।এ বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে।”