২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোটর সাইকেল থেকে পড়ে কভার্ড ভ্যানে পিষ্ট গৃহবধূ

চট্টগ্রামে কভার্ড ভ্যানের চাপায় এক গৃহবধূ নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2020, 07:35 PM

Updated : 18 Aug 2022, 02:40 PM

বুধবার বিকালে বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত কামরুন নাহার রূপা (২২) বালুছড়া এলাকার বাসিন্দা আনোয়ার শাহাদাতের স্ত্রী।

বায়েজিদ বোস্তামী থানার ওসি প্রিটন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রূপা মোটর সাইকেলে করে বালুছড়ার দিকে যাচ্ছিলেন। অক্সিজেন মোড়ে তিনি মোটর সাইকেল থেকে পড়ে গেলে পেছনে থাকা কভার্ড ভ্যান তাকে চাপা দেয়।

“স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

স্বজনদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, “রূপা তার চাচাত ভাইয়ের সাথে শ্বশুড় বাড়িতে যাচ্ছিলেন। অক্সিজেন মোড়ে দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

দুর্ঘটনার পর চালকসহ কভার্ড ভ্যানটি আটক করা হয়েছে বলে জানান ওসি প্রিটন।