বোয়ালখালীতে পুড়েছে আটটি ঘর
চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়েছে আটটি বসত ঘর।
উপজেলার উত্তর করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার রাতে এ অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস জানায়।
ছবি: প্রতীকী
“একটি ঘরের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা। এতে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে।”
ঘরগুলোর মালিকরা সবাই পরস্পরের আত্মীয় বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা কিরিটি রঞ্জন।
