২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম সিটিতে আ.লীগের বিদ্রোহী প্রার্থীদের হুঁশিয়ারি হানিফের

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে দলসমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে দাঁড়ালে নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2020, 07:43 PM

Updated : 18 Aug 2022, 02:39 PM

রোববার নগরীর কে সি দে রোডে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরীর নির্বাচনী কার্যালয়ে বর্ধিত সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

বিদ্রোহীদের প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ জানিয়ে হানিফ বলেন, “যারা মনে করছেন নিজেরা যোগ্য, জনপ্রিয় আরেকবার নিজের মত নির্বাচন করে জয়ী হবেন, তাহলে ভুল করবেন। ত্যাগ করলে ভবিষ্যতে মূল্যায়িত হবেন। না হলে ভবিষ্যতে আপনাদের রাজনীতির পথ কঠিন হয়ে যাবে।”

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হবে রোববার বিকাল পাঁচটায়। এই সিটিতে ভোট ২৯ মার্চ।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, বিদ্রোহী প্রার্থীরা দলের প্রতি আনুগত্য দেখালে দল তা বিবেচনা করবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক ও সিটি কর্পোররেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন সেখানে ছিলেন।