২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোয়ালখালীতে ১২০০ মুরগিসহ খামার পুড়ে ছাই

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি পোল্ট্রি ফার্মে আগুন লেগে পুড়ে গেছে ১২০০ মুরগি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2020, 06:36 PM

Updated : 18 Aug 2022, 02:37 PM

মঙ্গলবার দুপুরে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের কাজীপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানায়।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কৃতিরঞ্জন বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা পৌনে ১২টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে।

খবর পেয়ে বোয়ালখালী ফায়ার স্টেশনের একটি গাড়ি বেলা সোয়া একটার দিকে আগুন নেভায়।

“আগুনে ফার্মে থাকা এক হাজার ২০০ মুরগি জীবন্ত দগ্ধ হয়েছে।”

খামারটির মালিক লোকমান আজাদ নামের এক ব্যক্তি বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা কৃতিরঞ্জন।