২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি করি না, করতে দেবও না: ভূমিমন্ত্রী

এ সরকারের আমলে ভূমি মন্ত্রণালয়ের আমূল পরিবর্তন হয়েছে বলে দাবি করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2020, 12:49 PM

Updated : 18 Aug 2022, 02:37 PM

তিনি শনিবার বিকেলে চট্টগ্রামের আনোয়ারায় ‘যার জমি আছে ঘর নাই ও দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ’ প্রকল্পের আওতায় গৃহহীনদের গৃহ নির্মাণ প্রকল্পের চাবি হস্তান্তর অনুষ্ঠানে এ দাবি করেন।

ভূমিমন্ত্রী বলেন, ভবিষ্যতেও পরিবর্তনের এ ধারা অব্যাহত থাকবে। ইতোমধ্যে কিছু কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

“নিজে দুর্নীতি করি না, কাউকে করতেও দেব না। সরকারি কাজে কারও কোন ধরণের অনিয়ম সহ্য করা হবে না।

প্রকল্পের আওতায় মন্ত্রী গৃহহীনদের মধ্যে ৮০টি ঘরের চাবি তুলে দেন।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, বরুমছড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী, চাতরী ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন হিরু, বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান।