২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইম মুভার শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

বেতন বাড়ানো ও নিয়োগপত্র দেওয়ার দাবিতে প্রাইম মুভার ট্রেলর শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2020, 07:13 PM

Updated : 18 Aug 2022, 02:36 PM

শনিবার দুপুরে শ্রমিকদের সাথে আলোচনার পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসে।

মার্চের মধ্যে নিয়োগপত্র দেওয়ার আশ্বাসে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করেন বলে জানান বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোস অ্যাসোসিয়েশনের (বিকডা) সচিব রুহুল আমিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সংসদ সদস্য এম এ লতিফ ও বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের উপস্থিতিতে বিকডা ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়। তাদের দাবি দাওয়া পূরণের ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে।”

বেতন বাড়ানো ও নিয়োগপত্রের দাবিতে বুধবার দুপুর থেকে চট্টগ্রামের বেসরকারি ডিপো থেকে বন্দরে পণ্যবাহী কন্টেইনার আনা-নেওয়া বন্ধ করে দেয় প্রাইম মুভার ট্রেইলর শ্রমিকরা।

ধর্মঘটের কারণে বুধবার বিকাল থেকে রপ্তানিমুখী জাহাজের পণ্য পরিবহন ব্যাহত হয় বলে বন্দর কর্তৃপক্ষ জানায়।

বিকডা সচিব রুহুল আমিন বলেছিলেন, নিয়োগপত্রের পাশাপাশি শ্রমিকরা সরকারি কাঠামো অনুযায়ী তাদের বেতন বাড়ানোর দাবি করেছেন।

পুরনো খবর:

শ্রমিক ধর্মঘটে বন্দরের পণ্য পরিবহন ব্যাহত