২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেলকে যুগোপযোগী করা হচ্ছে: মন্ত্রী

রেল যোগাযোগকে যুগোপযোগী করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2020, 09:46 PM

Updated : 18 Aug 2022, 02:27 PM

রোববার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে রেলওয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

রেলমন্ত্রী সুজন বলেন, বিগত বিএনপি সরকারের আমলে রেলের প্রতি যে অবজ্ঞা করে রুগ্ন প্রতিষ্ঠানে পরিণত করেছিল। তাতে করে রেলের যে নিজস্ব স্বকীয়তা আছে তা প্রায় হারাতে বসেছিল। রেলকে আবার পুনরজ্জীবিত করতে বর্তমান সরকার বহু প্রকল্প গ্রহণ করেছে। প্রতিটি জেলায় জেলায় যাতে রেল যোগাযোগ পৌঁছে দেয়া যায় সে কার্যক্রমও ইতোমধ্যে সরকার গ্রহণ করেছে।”

তিনি বলেন, “একসময় রেলকে প্রাইভেট প্রতিষ্ঠানে পরিণত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। আপনারা রেল পরিচালনার সাথে যারা আছেন তারা আন্দোলন করে সেটি প্রতিহত করেছিলেন।

“রেলের হারানো গৌরব ফিরিয়ে এনে জাতীয় পর্যায়ে যোগাযোগ ব্যবস্থায় যুগোপযোগী করা যায় সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ গ্রহণ করেছে।”

এদিকে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের ৩০ থেকে ৩৫ শতাংশ কাজ শেষ হয়েছে। কিছু কিছু সেতুরর কাজ শেষ হয়েছে আর কিছু শেষ হচ্ছে।

রেল লাইনের জন্য জমি অধিগ্রহণও শেষ হয়েছে জানিয়ে রেলমন্ত্রী বলেন, রিজার্ভ ফরেস্টের যে ১২ কিলোমিটার জায়গা ছিল সেটাও সম্পন্ন হয়েছে। আগামী ২০২২ সালের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে।