২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিইউজের নেতৃত্বে মোহাম্মদ আলী ও শামসুল ইসলাম

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক পদে ম. শামসুল ইসলাম বিজয়ী হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2020, 10:57 PM

Updated : 08 Apr 2022, 12:17 AM

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সিইউজে নির্বাচনের ভোটগ্রহণ হয়। ৪০৩ জন ভোটারের মধ্যে ৩৮২ জন ভোট দেন। ভোট গণনা শেষে রাত ১২টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচন

পরিচালনা কমিটির চেয়ারম্যান জ্যেষ্ঠ সাংবাদিক জসিম চৌধুরী সবুজ।

নির্বাচনে সভাপতি পদে দৈনিক পূর্বকোণের মোহাম্মদ আলী ১৪০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাক আহমেদ পেয়েছেন ১২৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে দেশ রূপান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক ম. শামসুল ইসলাম ২২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস পেয়েছেন ১৫১ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদে রতন কান্তি দেবাশীষ ১৩০ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলোকময় তলাপত্র পেয়েছেন ১২৬ ভোট।

সহ-সভাপতি পদে অনিন্দ্য টিটো ১৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবসার মাহফুজ পেয়েছেন ১৩৩ ভোট।

যুগ্ম সম্পাদক পদে সবুর শুভ ২৫৬ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বরূপ ভট্টাচার্য পেয়েছেন ১১৫ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে ইফতেখারুল ইসলাম পেয়েছেন ২২৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রীতম দাশ পেয়েছেন ১৫০ ভোট।

প্রচার সম্পাদক পদে ইফতেখারুল ইসলাম ১৪৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী আল রাহমান পেয়েছেন ৯৫ ভোট। সদস্য পদে মহররম হোসাইন ১৫৬ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রার্থী আবুল হোসেন পেয়েছেন ৯৯ ভোট।