২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার স্বাস্থ্য নিয়ে ‘তথ্য সন্ত্রাস’ করছে বিএনপি: হাছান

খালেদা জিয়ার শারীরিক সমস্যাগুলো পুরানো এবং বিএনপি তা নিয়ে ‘তথ্য সন্ত্রাস’ করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2019, 06:35 PM

Updated : 18 Aug 2022, 06:18 PM

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়ে বুধবার চট্টগ্রামে এসে শাহ আমানত বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে অভযোগ করেন, খালেদা জিয়াকে সুচিকিৎসা না দিয়ে তার ওপর ‘চিকিৎসা সন্ত্রাস’ চালানো হচ্ছে।

বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নে হাছান মাহমুদ বলেন, “বেগম খালেদা জিয়ার যে শারীরিক যে সমস্যাগুলো আছে সেগুলো বহু পুরনো। তার হাঁটুর ব্যাথা, আর্থ্রারাইটিস, সমস্য এবং বৃদ্ধ বয়সের সমস্যগুলো পুরনো সমস্যা। এগুলো নিয়েই তিনি দুবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, দুবার বিরোধীদলীয় নেত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি বিএনপির মতো একটি দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন।

“বেগম খালেদা জিয়ার পুরনো শারীরিক সমস্যাকে বড় করে দেখিয়ে বিএনপি প্রতিনিয়ত তথ্য সন্ত্রাস করছে। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রিজভী আহমেদের গতকালকের বক্তব্য তথ্য সন্ত্রাস ছাড়া আর কিছুই নয়।”

শাহ অমানত বিমান বন্দরে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, উত্তর জেলার সভাপতি এমএ সালাম, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।