২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পোশাককর্মী হত্যায় লরিচালক স্বামী গ্রেপ্তার

চট্টগ্রামের বন্দর এলাকায় এক তৈরি পোশাককর্মীকে জবাই করে হত্যার ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2019, 10:16 PM

Updated : 08 Apr 2022, 05:12 PM

মঙ্গলবার সকালে ফরিদপুরের মকসুদপুর এলাকা থেকে মোহাম্মদ জাবেদকে (২১) গ্রেপ্তার করা হয় বলে বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পারিবারিক কলহের জের ধরে হত্যার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে জাবেদ।

চলতি মাসের প্রথম দিনে ঝালকাঠির বাসিন্দা পেশায় লরি চালক জাবেদের সঙ্গে পোশাককর্মী সুরমা ইসলাম মিমের বিয়ে হয়।

গত রোববার নগরীর বন্দর ইস্ট কলোনি এলাকার বাসা থেকে সুরমার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি রক্তমাখা বটি উদ্ধার করে।

পুরনো খবর:

চট্টগ্রামের বাসায় পোশাক কর্মীর গলাকাটা লাশ