সীতাকুণ্ডে একজনের গলাকাটা লাশ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রফিক নাটোর জেলার সিংড়া উপজেলার কালিগঞ্জের বাসিন্দা। তিনি সীতাকুণ্ডের কলেজপাড়া এলাকায় স্ত্রী ও সন্তানকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
নিহতের স্ত্রীর বরাত দিয়ে সীতাকুণ্ড থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতে মটর কেনার কথা বলে টাকা নিয়ে বাসা থেকে বের হন রফিকুল। সকালে তার স্ত্রী ভাটিয়ারি-হাটহাজারী লিংক রোডে লাশ পড়ে থাকার খবর পান, পরে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।
ওসি ফিরোজ বলেন, মৃতদেহের গলায় ছুরি দিয়ে কাটার চিহ্ন রয়েছে। এ ঘটনায় সন্ধ্যা নাগাদ কাউকে গ্রেপ্তার করা যায়নি।
