২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক কেজি কোকেনসহ একজন ধরা

চট্টগ্রামে এক কেজি কোকেনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2019, 07:10 PM

Updated : 10 Oct 2022, 09:42 PM

সোমবার বিকালে নগরীর হালিশহর থানার বড়পুল এলাকা থেকে মো. আনোয়ার হোসেন (৩৫) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “মাদক ব্যবসায়ীর অবস্থান শুনে র‌্যাব-৭ এর একটি দল বড়পুল এলাকার পিসি রোডে অবস্থান করে। এসব তারা আনোয়ারকে আটক করে তল্লাশি করে।”

এসময় তার হাতে থাকা একটি কাগজে টেপ মোড়ানো সাদা পাউডার জাতীয় দ্রব্য জব্দ করা হয়, যা কোকেন বলে দাবি র‌্যাবের।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার আনোয়ার বিভিন্ন স্থান থেকে কোকেনসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে নগরীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন দীর্ঘদিন ধরে।